দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়

দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—এআইকিউ) ছিল ১৬১। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

তালিকায় ১৮৪ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কোচিং। ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুর।

এ ছাড়া ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।

আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। বায়ুর মান কতটা ভালো বা দূষিত, তা নির্ধারণে এই সূচক ব্যবহার করা হয়।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, এআইকিউ স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে তা ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত বায়ু সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ু সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’। আর স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

ফলে বুধবার সকালে ঢাকার ১৬১ স্কোরের অর্থ হলো, নগরীর বায়ু ওই সময় সবার জন্যই অস্বাস্থ্যকর অবস্থায় ছিল।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ