নরসিংদীতে অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার আয়েজনে জিরো অলিম্পিয়াড ক্যাম্পেই

অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার আয়েজনে নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন।

নরসিংদী প্রতিনিধিঃ

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফাতেহা আয়াত পরিচালিত “জিরো অলিম্পিয়াড” এর দিনব্যাপী ক্যাম্পেইন প্রোগ্রাম নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হয়েছে। নরসিংদীর শীর্ষ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে তিনটি পর্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রতিটি পর্বে জিরো অলিম্পিয়াডের ম্যানেজিং ডিরেক্টর ব্যারিস্টার সৈয়েদ আফতাব আহমেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জিরো অলিম্পিয়াডের লক্ষ্য, অংশগ্রহণের পদ্ধতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিটি পর্বের অনুষ্ঠানে শত শত শিক্ষার্থীর উপস্থিতি ছিল।

নরসিংদী সরকারি কলেজ পর্বে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তা, জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পর্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলাম কিশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার সদস্য এবং প্রভাষক মনিরুজ্জান নরসিংদী সরকারি কলেজ এবং অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার সদস্য ও শিক্ষক আফসানা রহমান এবং সদস্য আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক রাশেদুর রহমান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগটিকে স্বাগত জানান। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং নরসিংদীর শিক্ষার্থীদের জন্য একটি বড় সম্ভাবনার দুয়ার। এর মাধ্যে লুকিয়ে আছে জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরার সুবর্ণ সুযোগ।

আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান। সভাপতিত্ব করেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কিশোর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক মোঃ আনিস, অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক বাহাদুর আকাশ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জোরাইস এবং সদস্য কায়ছার আহমেদ।

অন্যদিকে, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শায়খ আবুল কালাম আজাদ,অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাহিদুল ইসলাম সাদেক জি এস,জামেয়া কাসেমিয়া ছাত্রসংসদ। এ পর্বে সভাপতিত্ব করেন অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কিশোর খান।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জিরো অলিম্পিয়াড সংক্রান্ত বিভিন্ন তথ্য, নিবন্ধন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, এ ক্যাম্পেইন বাস্তবায়নে অগ্রপথিক ছাত্রকল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সার্বিক সহযোগিতায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং তারা জিরো অলিম্পিয়াড কর্তৃপক্ষের  হাতে নরসিংদীর স্টুডেন্টদের জন্য ৩০ হাজার টাকার মূল্যের স্কলারশিপ প্রদান করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ