নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে পুলিশ অভিযানটি চালায়। এ সময় শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে মাহিয়া মনিকে আটক করা হয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, শনিবার রাতে সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদর্শ গ্রাম ডেস্ক









