নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠেছেন। রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে তিনি বঙ্গভবনে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন। এখন থেকে সেখান থেকেই রাষ্ট্রপতি হিসেবে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।









