শিবপুর পৌরসভা যুব ও ক্রীড়া উন্নয়ন পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টাইব্রেকারে জয় পেয়েছে যোশর ইউনিয়ন পরিষদ।
নরসিংদীর শিবপুরে, শিবপুর ধানুয়া কলেজ মাঠে গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয় যোশর ইউনিয়ন পরিষদ ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি ০–০ গোলে শেষ হয়।
পরে টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৩–২ গোলে মাছিমপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে যোশর ইউনিয়ন পরিষদ।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচকে ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জয় পাওয়ায় যোশর ইউনিয়ন পরিষদের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
এদিকে ফাইনালে যোশর ইউনিয়ন পরিষদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।









