ড. মোসা. রুবাইয়া

হাম: সচেতনতা, প্রতিরোধ ও করণীয়

হাম: সচেতনতা, প্রতিরোধ ও করণীয়
ড. মোসা. রুবাইয়া
হাম (গবধংষবং) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও যে কোনো বয়সেই হতে পারে। উন্নত টিকাদান কর্মসূচির কারণে অনেক দেশে এর প্রকোপ কমে এলেও উন্নয়নশীল দেশগুলোতে এখনও এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও সময় সময় হাম-এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, বিশেষত টিকাবিহীন বা আংশিক টিকাপ্রাপ্ত শিশুদের মধ্যে।
কারণ ও সংক্রমণ পদ্ধতি:
হাম রোগটি Measles virus দ্বারা সৃষ্ট, যা Paramyxovirusপরিবারের অন্তর্ভুক্ত। এটি প্রধানত শ্বাসনালীর ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং সহজেই অন্য ব্যক্তিকে সংক্রমিত করে।
রোগের লক্ষণ ও উপসর্গ:
হামের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ১০-১৪ দিন। প্রধান লক্ষণগুলো হলো:
*উচ্চমাত্রার জ্বর
*কাশি, সর্দি (coryza)
*চোখ লাল হওয়া (conjunctivitis)
*মুখের ভেতরে সাদা দাগ (Koplik spots)
*৩-৫ দিনের মধ্যে সারা শরীরে লালচে ফুসকুড়ি (maculopapular rash)
ফুসকুড়ি সাধারণত মুখ থেকে শুরু হয়ে ধীরে ধীরে শরীরের নিচের দিকে ছড়িয়ে পড়ে।
জটিলতা:
হাম একটি স্বল্পমাত্রার রোগ হিসেবে বিবেচিত হলেও অনেক ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে অপুষ্ট শিশুদের মধ্যে:
*নিউমোনিয়া (সবচেয়ে সাধারণ মারাত্মক জটিলতা)
*ডায়রিয়া
*কানের ইনফেকশন (Otitis media)
*এনসেফালাইটিস
বিরল ক্ষেত্রে Subacute sclerosing panencephalitis (SSPE)
রোগ নির্ণয়:
ক্লিনিক্যাল উপসর্গের ভিত্তিতেই অধিকাংশ ক্ষেত্রে রোগ নির্ণয় করা যায়। তবে নিশ্চিতকরণের জন্য:
*Serum IgM antibodz for measles
*RT-PCR (বিশেষ ক্ষেত্রে)
চিকিৎসা:
হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। সাপোর্টিভ ম্যানেজমেন্টই মূল:
*জ্বর কমানোর জন্য প্যারাসিটামল
*পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাদ্য
*চোখ ও ত্বকের যত্ন
*ডঐঙ নির্দেশনা অনুযায়ী Vitamin A supplementation
গুরুতর জটিলতার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি প্রয়োজন হতে পারে।
প্রতিরোধ:
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। বাংলাদেশে Expanded Programme on Immunization (EPI)-এর আওতায় হাম-রুবেলা (গজ) টিকা প্রদান করা হয়।
প্রথম ডোজ: ৯ মাস বয়সে
দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে
উচ্চ টিকাদান কাভারেজ নিশ্চিত করা গেলে hard immunity গড়ে ওঠে এবং রোগের বিস্তার রোধ করা সম্ভব।
জনস্বাস্থ্য গুরুত্ব
হাম নির্মূলযোগ্য একটি রোগ হলেও টিকাদানে ঘাটতি, ভুল ধারণা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এখনও এটি বিদ্যমান। World Health Organization এর তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে লক্ষ লক্ষ শিশুর প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।
উপসংহার:
হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও এর জটিলতা ও মৃত্যুহার এখনও উদ্বেগজনক। চিকিৎসকদের পাশাপাশি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নই পারে এই রোগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে।

লেখক, এমবিবিএস, আরএমসি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ