গুগল এআই প্লাস

কলেজ শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে ‘গুগল এআই প্লাস’

শিক্ষার্থীদের পড়াশোনা আরও সহজ ও কার্যকর করতে বড় ঘোষণা দিয়েছে গুগল। এখন থেকে বিশ্বের ১৪০টিরও বেশি দেশের কলেজ শিক্ষার্থীরা এক বছরের জন্য বিনামূল্যে গুগলের ‘এআই প্লাস’ (AI Plus) প্ল্যান ব্যবহারের সুযোগ পাবেন। ভারতসহ বেশ কিছু দেশের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় থাকবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য এক বছরের ‘এআই প্রো’ (AI Pro) প্ল্যান সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।
গুগলের এই বিশেষ অফারে শিক্ষার্থীরা জেমিনাই ওমনি (Gemini Omni)-এর মতো উন্নত টুল ব্যবহারের সুযোগ পাবেন। জেমিনাই অ্যাপের ভেতর এখন ‘স্টুডেন্ট হাব’ নামে একটি ডেডিকেটেড স্পেস তৈরি করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা স্টাডি নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানো এবং কুইজ প্র্যাকটিস করার মতো প্রয়োজনীয় সব টুল ব্যবহার করতে পারবেন।
নতুন এই ফিচারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্লাসের লেকচার নোট আপলোড করে পড়াশোনার পরিকল্পনাও গুছিয়ে নিতে পারবেন। জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের দুর্বলতাগুলো শনাক্ত করে সে অনুযায়ী কুইজ ও লেসন তৈরি করে দেবে। এছাড়া পাঠ্যসূচি থেকে পরীক্ষার তারিখ ও অ্যাসাইনমেন্টের ডেডলাইন সরাসরি গুগল ক্যালেন্ডারে যুক্ত করার সুবিধাও খুব শীঘ্রই যুক্ত করা হচ্ছে।
পড়াশোনাকে আরও আকর্ষণীয় করতে জেমিনাই এখন থ্রিডি মডেল, টেবিল ও গ্রিডের মতো ইন্টার‍্যাক্টিভ ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম। বায়োলজি বা ফিজিক্সের মতো জটিল বিষয়গুলো এখন মডেলের সাহায্যে হাতে-কলমে বোঝা যাবে। এছাড়া ‘জেমিনাই লাইভ’-এর মাধ্যমে গভীরতাধর্মী গবেষণার (Deep Research) কাজগুলোও এখন নিমিষেই সম্পন্ন করা সম্ভব। নির্দিষ্ট কিছু এআই অফার ও ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও শিক্ষার্থীরা ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। যোগ্য শিক্ষার্থীরা আজই গুগলের এই বিশেষ অফারটি দাবি করতে পারবেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ