ব্রাহ্মণবাড়িয়ায় বিস্কুট কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্কুট কারখানায় ৫ লাখ টাকা জরিমানা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বাজারে ‘নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি’ (নিউ সুরুচী বেকারি)-কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ (বুধবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অর্থ অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বেকারি পণ্য তৈরিতে টেক্সটাইল রং ব্যবহার, কালার সিঙারা তৈরি এবং অপরিষ্কার মিক্সার মেশিন ও সূতা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ উল্লেখ না করা এবং বাজার থেকে ফেরত আসা পচা-নষ্ট খাবার নতুন পণ্যের সঙ্গে একত্রে সংরক্ষণের বিষয়টিও পরিলক্ষিত  হয়।

এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, প্রতিটি পণ্যের মোড়কে উৎপাদনের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ এবং বাজার থেকে ফেরত আসা বা পচনশীল খাদ্যপণ্য নতুন পণ্যের সঙ্গে সংরক্ষণ বা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

একই সঙ্গে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং সংশ্লিষ্ট বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ