শরিয়ার সাথে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে; দাবি খেলাফত মজলিসের

শরিয়ার সাথে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে; দাবি খেলাফত মজলিসের। খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াকে অবজ্ঞা করা হয়েছে। যে কোন জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। আইন মূলত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামী শরিয়াহর বিধান উপেক্ষা করে যে কোনো আইন প্রণয়ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সমাজে অস্থিরতা সৃষ্টি করবে। সরকার তড়িঘড়ি করে সংসদে এই সংশোধনী বিল পাস করিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আইনমন্ত্রী কাদেরকে খুশি করতে এই বিল তড়িঘড়ি করে পাশের উদ্যোগ নিলেন তার জবাব দিতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এই বিতর্কিত আইন প্রত্যাহার করুন। মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করুন। শরিয়া বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে অধিকতার পর্যালোচনা ও প্রকাশ্য মতামত গ্রহণ করুন।

আজ শুক্রবার বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেইটে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের সরকারের প্রতি এসব দাবি জানান।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত জাতীয় সংসদে পাশ হওয়া বিতর্কিত সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল-২০২৬ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ