নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার চৌঘরিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঘাব ইউনিয়ন পরিষদকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যোশর ইউনিয়ন পরিষদ।
চৌঘরিয়ার আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। পরে ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।
খেলার প্রথমার্ধে যোশর ইউনিয়ন পরিষদের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন আশিক কাজী। দ্বিতীয়ার্ধে বাঘাব ইউনিয়ন পরিষদের হয়ে ফারুক গোল করে সমতা ফেরান।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে যোশরের হয়ে গোল করেন সাজিদুল, নাইম, রাখিল ও শুভ। বাঘাবের বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে যোশর ইউনিয়ন পরিষদ।
পুরো ম্যাচে যোশরের গোলপোস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক রাছেল মিয়া।

ফাইনালে জয়ী হয়ে যোশর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন দলের পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা পায়।

ফাইনাল ঘিরে আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠ মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে যোশর ইউনিয়ন পরিষদ।










অভিনন্দন যোশর ইউনিয়ন 🌺✌️
ধন্যবাদ