শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার চৌঘরিয়ায় অবস্থিত আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ মাঠে আয়োজিত ‘আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে বাঘাব ইউনিয়ন পরিষদকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যোশর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।
মাঠের উত্তেজনা ও গোলের বিবরণ ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমিয়ে তোলে। ম্যাচের প্রথমার্ধে যোশর ইউনিয়ন পরিষদের পক্ষে চমৎকার এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আশিক কাজী। দ্বিতীয়ার্ধে দারুণভাবে খেলায় ফিরে আসে বাঘাব ইউনিয়ন পরিষদ; ফারুকের করা গোলে সমতায় ফেরে তারা (১-১)।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে যোশর ইউনিয়ন পরিষদের অধিনায়ক ও গোলরক্ষক রাসেল মিয়াই দক্ষতার সাথে পোস্ট সামলে দলের জয় সুগম করেন। টাইব্রেকারে যোশরের পক্ষে লক্ষ্যভেদ করেন জাহিদ ভূঁইয়া “সাজিদুল”, নাঈম ইসলাম, মো. রাখিল এবং শাহাদাত হোসেন “শুভ”। শেষ পর্যন্ত ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে যোশর ইউনিয়ন।
পুরস্কার বিতরণ ও আয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচ ও প্রাইজমানি বিতরণ অনুষ্ঠানটি ছিল আনন্দঘন। খেলা শেষে বিজয়ী যোশর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকার প্রাইজমানি তুলে দেন আয়োজক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ন যোশর ইউনিয়ন একাদশ
- অধিনায়ক ও গোলকিপার: রাসেল মিয়া
- মূল দল: রিয়াদ মিয়া, জাহিদ ভূঁইয়া (সাজিদুল), সোহানুর রহমান (সোয়ান), মোহাম্মদ নিয়াজ (তানভির), নাঈম ইসলাম, শাহাদাত হোসেন (শুভ), মো. রোমান মিয়া, আশিক কাজী, মো. রাখিল, তাইজুল ইসলাম (তামিম), রিপন খাঁ, রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, মাহফুজ (মিডফিল্ডার), আনাস (ডিফেন্স), আকরাম (স্ট্রাইকার)।
- বেঞ্চ প্লেয়ার: বিজয়, মাসুদ ভূঁইয়া, বাঁধন সূত্রধর, মিনহাজ ও মঈন।

চৌঘরিয়ার এই মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা গোটা এলাকা জুড়ে এক উৎসবমুখর আবহ তৈরি করে।









