লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে মাদক জব্দ

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে মাদক জব্দ। কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার বালারহাট, ঝাউরানী ও গংগারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী এবং লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযানকালে বালারহাট বিওপি এলাকা থেকে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ঝাউরানী বিওপি এলাকা থেকে ৯৯ বোতল ইস্কাপ সিরাপ এবং গংগারহাট বিওপি এলাকা থেকে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সরকারি সিজার মূল্য আনুমানিক একলাখ ২৬ হাজার ২৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ