নিউজ ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ করেছেন তিনি। তবে ঘটনাস্থলে এখন পর্যন্ত পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে বাড়িতে থাকা দুটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। তবে অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আরও জানান, পুলিশ সারারাত ঘটনাস্থলে অবস্থান করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ঘটনাটি নিয়ে সংসদ সদস্যের পেট্রোল বোমা হামলার অভিযোগ এবং পুলিশের আলামত না পাওয়ার বক্তব্যের মধ্যে প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টি সামনে এসেছে।
![]()










