আমিরাতের ভিসা নিয়ে সুসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

পর্যটকদের ভিসা নিয়ে দারুণ সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন ৪৮ ঘণ্টর মধ্যে টুরিস্ট ভিসা মিলছে। ভ্রমণপিপাসু লোকদের দৃষ্টি আকর্ষণ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ট্রাভেল এজেন্টরা বলছেন, ভিসার দ্রুত সুবিধা ছাড়াও আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশাল ছাড় দেওয়া হয়েছে। এতে করে সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন আকর্ষণীয় হয়ে উঠেছে।

দেশটিতে এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা মিলছে। এর বাইরে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডে অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুক বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি টিপসও তুলে ধরেছে। সংবাদমাধ্যমটি বলছে, পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। তবে গ্রীষ্মকালে অনেক হোটেল পর্যটকদের জন্য নানা ছাড় দেয়। তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দেওয়া উচিত। এতে করে খরচ অনেকটাই বেচে যেতে পারে। কারণ ভাড়া বিভিন্ন সময়ে কমবেশি হয়ে

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলগুলোতে ভাড়া কম হওয়ায় এবং দর্শনীয় স্থানগুলোতে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন।

ডেজার্ট সাফারি 

দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা হলো ডেজার্ট সাফারি। শীতকালে সাধারণত এর প্যাকেজ ১৫০ দিরহামের আশপাশে থাকে। তবে গরমকালে এটি ৫০ দিরহামের আশেপাশে পাওয়া যায়। তবে বুকিং করার আগে কী কী সুবিধা পাওয়া যাবে তা যাচাই করে নেওয়া ভালো।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ