মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন। রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সংশ্লিষ্টদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া পুলিশের গাড়ি, একটি ভেকু (খননযন্ত্র) ও বিভিন্ন গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর মডেল থানার ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে আরও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ হকাররা।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত হয়েছেন। সংঘর্ষের পর মিরপুর-১০ নম্বর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ